শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত, আহত ৪ জন।

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আরকান্দী এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, সাতক্ষীরা থেকে ঢাকাগামী কিং ফিসার নামের যাত্রীবাহী বাসটি আড়কান্দি পৌঁছালে ফরিদপুর থেকে মাগুরাগামী অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা তিনজন নিহত হন।

আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামিম রেজা জানান, মাগুরা জেলা থেকে সকালে ফরিদপুরে একটি কর্মশালায় যোগ দিতে আসেন সাত শিক্ষার্থী। কর্মশালা শেষে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন