শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মুন্সিগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬

মুন্সিগঞ্জে বাস দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

মুন্সিগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত তিনটায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর সড়কের রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন