বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
অপরাধ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে উপজেলার কেওটখালী এলাকার সার্ভিস রোডের মাওয়ামুখী লেন থেকে।

আজ রোববার সকাল ৬টার দিকে ২৫ থেকে ৩০ বছর বয়সী পুরুষের মরদেহ উদ্ধার করে হাসাঁড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে শ্রীনগর ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত যানবাহনের চাপায় পিষ্ট হয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।

বিজ্ঞাপন