মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বাউফলে খাল থেকে উদ্ধার আলম ফকিরের মরদেহ, হত্যা মামলা দায়ের

বাউফলে খাল থেকে উদ্ধার আলম ফকিরের মরদেহ শনাক্ত, হত্যা মামলা দায়ের।

বাউফলে খাল থেকে উদ্ধার আলম ফকিরের মরদেহ, হত্যা মামলা দায়ের

পটুয়াখালীর বাউফলে খাল থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম আলম ফকির (৪৭), পেশায় ভাণ্ডারি গান শিল্পী।

গত ২৩ অক্টোবর বিকেলে বাংলাবাজার জামে মসজিদ সংলগ্ন আলোকি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মেয়ে রিপা বেগমের অভিযোগে বাউফল থানায় একটি পরিকল্পিত হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রিপা বেগম জানান, তার বাবা ২১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার রাতে নিহতের পরিবার কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়িতে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে প্লাস্টিকের বস্তায় ১৭টি ইট বেঁধে খালে ডুবিয়ে দেওয়া হয়েছিল।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে এবং তদন্ত চলছে।

বিজ্ঞাপন