টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাসচালক মো. আলতাফ, কন্ট্রাক্টর সাগর ওরফে সজীব মাতুব্বর এবং মো. রাবিং। আদালত প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা ভুক্তভোগী নারীকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৬ সালের ১৪ জানুয়ারি রাতে গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন এক নারী। পরদিন ভোরে গাজীপুরের চন্দ্রা এলাকায় চলন্ত বাসে তাকে ধর্ষণ করা হয়। এ সময় তার স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পরে টাঙ্গাইলের করটিয়া এলাকায় হাইওয়ে পুলিশের সহায়তায় তিন আসামিকে আটক করা হয়। মামলার রায় সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওমরাও খান দিপু জানান, আদালতের রায়ে ভুক্তভোগী নারী যথাযথ ক্ষতিপূরণ পাবেন।