খুলনা নগরীর সন্ধানী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। শনিবার (২৫ অক্টোবর) রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে আসা ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত ক্লিনিকের সামনে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এরপর তারা ক্লিনিকের ভেতরে ঢুকে অধ্যাপক ডা. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও রিসিপশনে ভাঙচুর চালায়। এই ঘটনায় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, ঘটনার পূর্বে টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন আকাশ কুন্ডু নামে এক মুদি দোকানদার। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্তের পর তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।