রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাইনবোর্ডে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার, স্বামী আটক।

সাইনবোর্ডে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) ফারজানার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুবি’র ফার্মেসি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় তার স্বামী নাজমুল ইসলাম, যিনি একই বিশ্ববিদ্যালয়ের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী, তাকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ফারজানা আত্মহত্যা করেছেন। তবে তার পরিবার অভিযোগ করেছে যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু করেছে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

বিজ্ঞাপন