রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা, ৩৪ মামলার আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের মহাসড়কে ডাকাতির চেষ্টা, ৩৪ মামলার আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা, ৩৪ মামলার আসামি গ্রেপ্তার

টাঙ্গাইল জেলার সদর থানাধীন করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় ৯টি গরুসহ পিকআপ উদ্ধার করা হয়েছে।

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ মো. মিজান (৫০) নামের ৩৪ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিজান মধুপুর (এলেঙ্গা) মহাসড়কে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল গঠন করে।

ডাকাত দলটি ঢাকাগামী মহাসড়কে গরুবাহী পিকআপের গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেয় এবং অপরজনকে নামানোর জন্য ধস্তাধস্তি করতে থাকে।

হাইওয়ে পুলিশের টহলদল ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজানকে গ্রেপ্তার করা হয়, অন্য সদস্যরা মাইক্রোবাসে পালিয়ে যায়।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করা হয়েছে এবং ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার মিজান একজন চিহ্নিত অপরাধী, যার বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ৩৪টি মামলা রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন