কুমিল্লায় অপরাধ দমনে বিশেষ সাঁড়াশি অভিযানে ৩২৫ জনকে আটক করেছে জেলা পুলিশ, যার মধ্যে ৬৪ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য।
গত ৪৮ ঘণ্টায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের আটক করা হয়।
পুলিশের সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।