সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

শাহজালাল বিমানবন্দরে আটক শীর্ষ সন্ত্রাসী 'সুইডেন আসলাম'

শাহজালাল বিমানবন্দরে আটক শীর্ষ সন্ত্রাসী 'সুইডেন আসলাম'।

শাহজালাল বিমানবন্দরে আটক শীর্ষ সন্ত্রাসী 'সুইডেন আসলাম'

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম, যিনি 'সুইডেন আসলাম' নামে পরিচিত, তাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। ইমিগ্রেশন পুলিশ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে আটক করে। পরে, জিজ্ঞাসাবাদের জন্য সুইডেন আসলামকে ডিবিতে নিয়ে যাওয়া হয়।

সুইডেন আসলামের বিরুদ্ধে ৯টি হত্যাসহ মোট ২২টি মামলা রয়েছে। তিনি ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান।

বিজ্ঞাপন