সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী নিহত, আহত ২

রাজধানীর হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীর মৃত্যু, আহত ২।

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী নিহত, আহত ২

রাজধানীর হাজারীবাগে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় পারভিন বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার খালাতো বোন ফরিদা বেগম এবং নিহতের মেয়ে ফাতেমা আক্তার উর্মিও।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকার একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ফলে বাসার দেয়ালের একাংশ ধসে পড়ে এবং জানালার কাচ ভেঙে যায়।

নিহত পারভিন বেগমের মেয়ে উর্মির দাবি, ঘরের ভেতরে ব্লেন্ডার মেশিন চালু করার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত ফরিদা বেগম এবং উর্মিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ফরিদা বেগমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন