বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মাগুরায় যুবদল নেতার মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত, তদন্ত কমিটি গঠন স্পেনে প্রবল বৃষ্টিতে চারজনের মৃত্যু, ব্যাপক বন্যার সৃষ্টি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন নিহত ইয়েমেনে হুতি হামলায় ১৮ জন নিহত, আহত ৩০ অস্ট্রেলিয়ার এমপি হেলেন হেইন্স গুরুতর আহত, তদন্ত চলছে কানাডার সামরিক ঘাঁটিতে ঘাসের আগুনে চার সৈন্যের মৃত্যু কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র
অপরাধ

টঙ্গীতে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

টঙ্গীতে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন লালচান (৬০), তানিশা (১৬) এবং নাসিমা (৫০)। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, লালচান শরীরে ৯৫ শতাংশ, তানিশা ৮৬ শতাংশ এবং নাসিমা ৮৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

ডা. শিকদার বলেন, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তাদের অবস্থাই বর্তমানে আশঙ্কাজনক।

বিজ্ঞাপন