রাজধানীর খিলক্ষেতে ভাড়া দেওয়া একটি বাড়িতে মাদকসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম অভিযানের তথ্য জানান।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ হাউজিং-১ এলাকায় জহিরের তিনতলা বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে রাতভর ডিজে পার্টি, মাদক সেবন ও মাদকের কারবার চলছিল।
আটককৃতদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।