ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪১, লালবাগ বিভাগ থেকে ৪০, ওয়ারী বিভাগ থেকে ৪৯, মতিঝিল বিভাগ থেকে ৩৮, তেজগাঁও বিভাগ থেকে ৬৭, মিরপুর বিভাগ থেকে ১৯৭, গুলশান বিভাগ থেকে ৪০, উত্তরা বিভাগ থেকে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৮ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি বিস্ফোরিত ককটেলের অংশ, ৮০০ গ্রাম গাঁজা, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, একটি চাপাতি, একটি কাটার, ১৩২ টি মোবাইল, একটি ট্রাক, একটি সিএনজি এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করে।