শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে হত্যা

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে হত্যা

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাউছার স্থানীয় নেতা কবিরের ছোট ভাই। শুক্রবার তিনি পাঁচথুবীর ইউনিয়নের ছত্রখিল এলাকায় অবস্থান করছিলেন।

এসময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্রের আঘাতে কাউছার গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে কুমিল্লা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন