রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৪৬৪ জন, উদ্ধার অস্ত্র ও মাদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক।

২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৪৬৪ জন, উদ্ধার অস্ত্র ও মাদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৬৪ জনকে গ্রেপ্তার করেছে। এই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, মিরপুর বিভাগে ১২৩ জন, গুলশান বিভাগে ৪৪ জন এবং উত্তরা বিভাগে ৫৪ জন রয়েছেন।

অভিযানের সময় পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, দুটি সামুরাই, ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন, এক বোতল বিদেশি মদ, তিন বোতল দেশি মদ, একটি ছুরি, একটি আংশিক ব্লেড, ট্রেনের টয়লেটের স্টিলের ট্যাপ ৪টি, প্লাস্টিকের ট্যাপ ৫টি, ১০টি মোবাইল ফোন এবং ২১.২ লিটার ওষুধের কেমিক্যাল উদ্ধার করেছে।

একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন