শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গের বীরভূমের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অনেক ভক্ত।

পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা ঘটার সময় ওই এলাকায় প্রচুর ভক্ত ও পুণ্যার্থীর ভিড় ছিল, কারণ আজ শ্রাবণের শেষ সোমবার।

ভোরে আগুন লাগায় ঘুমের মধ্যেই অনেকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েন। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন