সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
অপরাধ

র‍্যাবের অভিযানে মুক্তিপণের জন্য অপহৃত যুবক উদ্ধার

মুক্তিপণের জন্য অপহৃত যুবক নিলয় শিকদারকে উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাবের অভিযানে মুক্তিপণের জন্য অপহৃত যুবক উদ্ধার

মুক্তিপণের জন্য অপহৃত নিলয় শিকদার নামে এক যুবককে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব। আজ রোববার র‍্যাব-১০-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান।

এই ঘটনায় ফরিদপুর থেকে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লোহার শিকল, তালা, স্টিলের পাইপ এবং ধারাল চাকু। র‍্যাব-১০ অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নিলয় শিকদারকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে তার পায়ে শিকল বেঁধে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছিল।

অপহরণকারীরা নিলয়ের পরিবারের কাছ থেকে মুক্তিপণের জন্য পাঁচ লাখ টাকা দাবি করে। নিলয়ের পরিবার সাড়ে ৪ লাখ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করলেও মুক্তি না দিয়ে আবারো পাঁচ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। টাকা না পেয়ে নিলয়ের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়।

র‍্যাব-১০ অধিনায়ক আরও জানান, অপহরণকারী চক্রের সাথে আর কারা জড়িত সেটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন