সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
অপরাধ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক আল আমিন শিকদার নিহত হন।

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আল আমিন শিকদার (৩৫) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বাসিন্দা ছিলেন। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুল ইসলাম জানিয়েছেন, আজ সকালে আল আমিন একটি মিনি কাভার্ডভ্যান নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন।

হোতাপাড়া এলাকায় পৌঁছালে তিনি সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেন। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই আল আমিন নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালক আল আমিনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন