সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
অপরাধ

সিলেটে ট্রিপল মার্ডার: বাবুল মিয়া চারদিনের রিমান্ডে

সিলেটে ট্রিপল মার্ডার মামলায় বাবুল মিয়াকে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সিলেটে ট্রিপল মার্ডার: বাবুল মিয়া চারদিনের রিমান্ডে

সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও তাদের গৃহকর্মী তাহমিনাকে হত্যা মামলায় আটক বাবুল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ রোববার বাবুল মিয়াকে আদালতে হাজির করার পর পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১২ আগস্ট সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তাহমিনার কথিত প্রেমিক বাবুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, গৃহকর্মী তাহমিনার সঙ্গে প্রেমঘটিত বিরোধের কারণে তিনজনকে হত্যা করেন বাবুল। তবে নিহত দম্পতির পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এ ঘটনায় সিলেট জজ কোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে হুমকির অভিযোগও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগসহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে আশা করছে পুলিশ।

বিজ্ঞাপন