খুলনার রূপসায় একটি যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। গতরাতে উপজেলার দুর্জনি মহল গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবক জয় ঢালী চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে। পরে তারা জয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জয় মারা যান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। তবে, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনার কিছুদিন আগে, একই উপজেলার কিসমত খুলনা গ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।