রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

খাগড়াছড়িতে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খাগড়াছড়িতে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী সুদুঅং মারমা নিহত হয়েছেন।

খাগড়াছড়িতে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খাগড়াছড়ির গুইমারায় শনিবার (১৫ আগস্ট) সকালে মাইক্রোবাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম সুদুঅং মারমা, তিনি রামগড় উপজেলার পাকলা পাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে সুদুঅং মারমা গুইমারা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এ ঘটনায় ঘটনাস্থলেই সুদুঅং মারমা মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন