রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফতুল্লায় পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, আহত ৪

ফতুল্লায় পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলিতে আহত ৪, গ্রেপ্তার ২।

ফতুল্লায় পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলাকালে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ গোলাগুলি হয়।

পুলিশের অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ৭-৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছিল। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পাল্টা গুলি চালায় পুলিশও।

গোলাগুলির সময় ২৪ বছর বয়সী মাদক কারবারি জসিম উরুতে গুলিবিদ্ধ হন। তাকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার এবং পুলিশ সদস্য রাশিদুল।

এ ঘটনায় জসিম এবং ২৩ বছর বয়সী মোহন নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন