রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কদমতলীতে চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

কদমতলীতে চুরি করতে গিয়ে তিনতলার কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু।

কদমতলীতে চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুরে চুরি করতে গিয়ে তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সেলিম কুমিল্লা জেলার তিতাস থানার কদম তলায় এলাকার বাসিন্দা ছিলেন এবং তার বাবা মৃত হালিম মিয়া। বর্তমানে তিনি কদমতলীর উত্তর মুরাদপুর ৩৪১ নম্বর বাসায় পালিত বাবা আনোয়ার মিয়া ও পালিত মা রাবেয়া সঙ্গে বসবাস করতেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, সকালে খবর পেয়ে তারা মুরাদপুরের একটি বাসার সামনে রক্তাক্ত অবস্থায় সেলিমের মরদেহ দেখতে পান। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সেলিম ভোর সাড়ে ৬টার দিকে সাত্তার মিয়ার বাড়িতে চুরি করতে ওপরে উঠার চেষ্টা করেন। এ সময় তিনি তিনতলার কার্নিশ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন