সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
অপরাধ

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

মাদারীপুরের মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ শিক্ষার্থী আহত হয়েছে।

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় আজ শনিবার সকালে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার সাথে সংযুক্ত ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ করে হাতবোমা বিস্ফোরিত হয়। আহত শিক্ষার্থীরা হলেন আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯)। তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তিনি বলেন, 'মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি।'

মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, 'মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে প্রায় ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে।'

এদিকে, আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা এ ঘটনার কারণ জানাতে পারছেন না।

বিজ্ঞাপন