সিলেটের রায়নগর মিতালি এলাকায় ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত আব্দুস সাত্তারের পরিবার। শুক্রবার (১৪ আগস্ট) রাতে সিলেটের কোতোয়ালি থানায় অভিযোগটি দায়ের করেন নিহতের মেয়ে সেলিনা সুলতানা।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, সিলেটের রিকাবীবাজার এলাকায় পুলিশ লাইনস লুসাই গির্জা সমিতির ১২ শতক জমি নিয়ে ইম্পালস বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সঙ্গে নিহত আব্দুস সাত্তারের দীর্ঘদিনের বিরোধ ছিল। সিরাজুল ইসলাম পূর্বে আব্দুস সাত্তারকে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সিরাজুল ইসলাম নিহত আব্দুস সাত্তারকে হত্যার জন্য চাপ দিয়েছিলেন এবং মামলার ক্ষেত্রে প্রত্যাহারের জন্য বিভিন্ন সময়ে চাপ প্রয়োগ করেন।
এছাড়া, অভিযোগ পত্রে দাবি করা হয়েছে যে, জমির দলিল লুট করার উদ্দেশ্যে অজ্ঞাতনামা পেশাদার ভাড়াটিয়া খুনিদের মাধ্যমে আব্দুস সাত্তার, সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনাকে হত্যা করা হয়।