বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২৯৯

হামের উপসর্গে ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২৯৯।

হামের উপসর্গে ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২৯৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক বার্তায় এ তথ্য জানানো হয়।

আজ বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। চলতি বছর হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ২৯৯ জনে পৌঁছেছে। এর মধ্যে ১০৫ জন নিশ্চিত হামে এবং এক হাজার ১৯৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।

এ সময়ে নতুন করে এক হাজার ৩৮৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ২৯১ জন।

বিজ্ঞাপন