বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত ১ হাজার ৪৬৪ জন।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে বুধবার (১১ নভেম্বর) এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে দেশে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৪ জন। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ১০৫ জন। ফলে হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৫ জনের।

বিজ্ঞাপন