বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৭২

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১২৭২।

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৭২

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৯৬ জন হাম রোগী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের।

এতে আরও বলা হয়, সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ২১৯ জনে। উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জনের শরীরে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৫৪ জন। হাসপাতাল ছেড়ে গেছে ২ লাখ ১ হাজার ১৫৩ জন।

বিজ্ঞাপন