বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের টিকা কেনায় অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন

হামের টিকা কেনায় অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করা হয়েছে।

হামের টিকা কেনায় অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন

শিশুদের হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার।

আজ বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণ এবং হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব ও ব্যর্থতা চিহ্নিতকরণে এই কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের সভাপতি হিসেবে বিচারপতি মামনুন রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর এবং এ এন এম মঈনুল ইসলাম রয়েছেন।

কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন