শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২৬৯।

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৯ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪০২ জন হাম রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া, শনাক্ত হয়েছে ৭৭ জনের হাম।

এখন পর্যন্ত সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১৫০ জনে। উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনের শরীরে।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। এর মধ্যে হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।

বিজ্ঞাপন