বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের প্রাণহানি

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত ১ হাজার ২৯৫ জন।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আরও সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন নিশ্চিত হামে এবং ছয়জন উপসর্গ নিয়ে মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন করে এক হাজার ২৯৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের দুজন, বরিশাল বিভাগের একজন এবং খুলনা বিভাগের দুজন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৩৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। ফলে মোট ১ হাজার ২৪০ জন শিশু হামের কারণে প্রাণ হারিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৩২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। মোট ১ হাজার ২৯৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। এর মধ্যে ১ লাখ ৯১ হাজার ৯০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৪১ জনের।

বিজ্ঞাপন