মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

দেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঝড়ো হাওয়ার সতর্কতা

দেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

দেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঝড়ো হাওয়ার সতর্কতা

রাতের মধ্যে দেশের ৬ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া, এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন