বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস।

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

দেশের সাতটি জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে।

বুধবার (১৫ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কবার্তায় আরও জানানো হয়েছে, এই সময়ের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কবার্তা কার্যকর থাকবে এবং সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন