মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২৮, নতুন আক্রান্ত ৩২৯

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৯ জন।

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২৮, নতুন আক্রান্ত ৩২৯

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৯ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৭৯ জন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে আক্রান্তের সংখ্যা ১৪৬ জন। এছাড়া, বরিশালে ৬৩, চট্টগ্রামে ৫১, খুলনায় ৪০, ময়মনসিংহে ১৩, সিলেটে ১, রংপুরে ৬ এবং রাজশাহী বিভাগে ৯ জন আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার মারা যাওয়া রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন