বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
স্বাস্থ্য

আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ১৭ জুলাইয়ের পর বাড়তে পারে বৃষ্টি

আগামী তিন দিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই, ১৭ জুলাইয়ের পর বৃষ্টির মাত্রা বাড়তে পারে।

আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ১৭ জুলাইয়ের পর বাড়তে পারে বৃষ্টি

আগামী তিন দিন দেশে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে, দেশের কিছু অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানান। তিনি বলেন, আগামী শুক্রবার (১৭ জুলাই) এর পর আবারও বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে।

তিনি আরও জানান, আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সব বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। একই সঙ্গে তাপমাত্রা স্থানভেদে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়াবিদ কবির বলেন, আপাতত সব নদী ও সমুদ্রবন্দরগুলোর সতর্কবার্তা তুলে নেওয়া হয়েছে এবং পাহাড়ধসের বিষয়ে কোনো সতর্কতা নেই। তবে চলতি মাসের শেষদিকে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

প্রসঙ্গত, টানা বর্ষণে রাজধানী ঢাকাসহ সারাদেশে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১১০ মিলিমিটার এবং ঢাকায় ৪০ মিলিমিটার।

বিজ্ঞাপন