শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩১

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩১ জন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল বিভাগে ২১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, ঢাকা বিভাগের বাইরে ২০৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৯২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪০৬ জন, খুলনা বিভাগে ১৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৭৫ জন, এবং সিলেট বিভাগে ১৪ জন রোগী ভর্তি আছেন।

এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে ২৯৯ জনের মৃত্যু হয়েছে এবং মোট ৯৭ হাজার ৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন