শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৪৭

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৪৭ জন।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৪৭

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, একদিনে নতুন ১ হাজার ৩৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৮১ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১৯৭ জন। হামের উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনের শরীরে।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ৮০ হাজার ৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন, এবং হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন রোগী।

বিজ্ঞাপন