হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম রোগের কারণে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৫ জন হাম রোগী। ২৪ ঘণ্টায় ৮৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০ জনে। এই রোগের উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন এবং হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।