বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৩০

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৩০ জন।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৩০

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য অধিদফতর নিশ্চিত করেছে যে, হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য নেই।

নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৫ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৫ জন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন ঢাকা বিভাগে এবং তিনজন সিলেট বিভাগে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে দাঁড়িয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৮৮১ জন।

সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৩১ জন এবং নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩০ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৫১ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫১২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং এ বিভাগে মারা গেছেন চারজন। সিলেটে ১৬০ জন শনাক্ত হওয়ার পাশাপাশি তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়া চট্টগ্রামে ২১১ জন, ময়মনসিংহে ৭৩ জন, বরিশালে ১২৯ জন, খুলনায় ১১৩ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুরে ১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

বিজ্ঞাপন