বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৩৭৬ জন

দেশে হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৩৭৬ জন শনাক্ত হয়েছে।

হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৩৭৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৭৬ জন। ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ১৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫৮ জন। ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ৭৮৬ জন।

এই সময়ের মধ্যে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২৫ হাজার ৭৮৬ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১৬ হাজার ৩৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন