বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

চমেক হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

চমেক হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন শয্যাসংখ্যার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নেন। এ কারণে কর্তৃপক্ষকে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

হাসপাতালে পর্যাপ্ত শয্যা, চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা দিয়েছে। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হাসপাতালের সক্ষমতা বাড়াতে আরও দেড় হাজার শয্যা যোগ করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বর্তমানে হাসপাতালের শয্যা সংখ্যা ২২০০। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও তিন পার্বত্য জেলার প্রায় তিন কোটি মানুষের ভরসা এই হাসপাতাল।

রোগীরা অনেক সময় ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দা ও করিডোরে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। অক্সিজেন, ট্রলি ও হুইলচেয়ারের সংকটও রয়েছে। ৬০টি আইসিইউ শয্যার জন্য সংকটাপন্ন রোগীদের মৃত্যুঝুঁকি নিয়ে অপেক্ষা করতে হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মুহিত উল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম জেলায় সরকারি-বেসরকারি সব মিলিয়ে হাসপাতালের শয্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে রোগীরা মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন জানান, ‘বাড়তি রোগীর চাপ সামাল দিতে আপাতত কোনো তড়িৎ সমাধান নেই। তবে হাসপাতালের সক্ষমতা বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’ হৃদরোগ, মেডিসিন, সার্জারি ও অর্থোপেডিক্স বিভাগে রোগীর চাপ সবচেয়ে বেশি।

এখন বাড়তি শয্যা ও জনবল কবে মিলবে, সেই অপেক্ষায় রয়েছেন রোগী ও তাদের স্বজনরা।

বিজ্ঞাপন