মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫শ’ ছাড়াল, আক্রান্ত ১ লাখ ৬৪ হাজার

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০২, আক্রান্ত ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন।

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫শ’ ছাড়াল, আক্রান্ত ১ লাখ ৬৪ হাজার

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উল্লেখযোগ্য। ঢাকা বিভাগে ৬৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৮ জন। চলতি বছরের ১৬ নভেম্বর পর্যন্ত মোট এক লাখ ৬৪ হাজার ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট এক লাখ ৫৭ হাজার ৯৮৮ জন ডেঙ্গুরোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন পাঁচ হাজার ৬১৭ জন ডেঙ্গুরোগী।

বিজ্ঞাপন