মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বরিশালে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ, শিশুদের ভর্তি ১৫ গুণ বেড়েছে

বরিশালের হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা ১৫ গুণ বেড়েছে।

বরিশালে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ, শিশুদের ভর্তি ১৫ গুণ বেড়েছে

বরিশালের হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে নিউমোনিয়ার কারণে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শয্যার তুলনায় ১৫ গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় তারা হিমশিম খাচ্ছেন। একাধিক শিশুকে এক শয্যায় চিকিৎসা দিতে হচ্ছে এবং অনেককেই মেঝেতে থাকতে হচ্ছে।

হেমন্তে তাপমাত্রা কমার সাথে সাথে হাম ও ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বরসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪৫টি শয্যার বিপরীতে গড়ে ৬৫০ থেকে ৮০০ শিশু ভর্তি রয়েছে।

এক অভিভাবক জানান, "এখানে রোগীর চাপ অনেক বেশি। যা বেড আছে তাতে হয় না, আরও প্রয়োজন।" চিকিৎসকরা জানান, ঋতু পরিবর্তনের সময় শিশুদের শীতজনিত নানা রোগের সংক্রমণ বাড়ে।

শেবাচিম শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ফয়সাল হাসান ভূঞা বলেন, "আমাদের জনবল কাঠামোর উপর বেশি চাপ পড়ছে। সামনে শীতকাল আসছে এবং এটি শিশুদের জন্য ক্রিটিক্যাল সময়।"

ডা. মাজহারুল রেজওয়ান রেজা জানান, "হাম পরিস্থিতি যতটা নিয়ন্ত্রণে আশার কথা ততটা কমেনি। শীত চলে আসায় বর্তমানে ঠাণ্ডাজনিত রোগের রোগীও বাড়ছে।" হাসপাতালের উপর চাপ বাড়ছে এবং আগামী ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর রোগীর চাপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বছর শের-ই-বাংলা মেডিকেলে ৮ হাজারের বেশি রোগী হাম ও ডেঙ্গুর চিকিৎসা নিয়েছে। প্রতিদিন গড়ে ১৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে।

বিজ্ঞাপন