সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৮

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৮ জন।

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে।

বুলেটিনে বলা হয়, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ৬৭৩ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, সিলেট বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ৭১ জন রোগী রয়েছেন।

এ বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে।

বিজ্ঞাপন