শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

চট্টগ্রামে ডেঙ্গুতে গর্ভবতী মায়ের মৃত্যু বেড়ে ৮ জনে পৌঁছেছে

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গর্ভবতী মায়ের মৃত্যু বেড়ে ৮ জনে পৌঁছেছে।

চট্টগ্রামে ডেঙ্গুতে গর্ভবতী মায়ের মৃত্যু বেড়ে ৮ জনে পৌঁছেছে

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গর্ভবতী মায়ের মৃত্যুর সংখ্যা বাড়ছে। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮ জন গর্ভবতী মা। চিকিৎসকরা জানান, গর্ভাবস্থায় ডেঙ্গু হলে মা ও সন্তানের গুরুতর জটিলতা দেখা দেয়, যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন অসংখ্য নারী-পুরুষ চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে অনেকেই গর্ভবতী। হাসপাতালের চিকিৎসক ডা. নুর মোহাম্মদ জানিয়েছেন, ‘এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে মারা গেছে দুজন গর্ভবতী মা। বিভিন্ন বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে কয়েকজনের।’

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিস্থিতি সামলাতে সব ধরনের প্রস্তুতির দাবি করা হয়েছে। চমেক হাসপাতালের পরিচালক ব্রি. জে. ডা. মো : তসলিম উদ্দিন বলেন, ‘মৌসুমের শুরুতেই হাসপাতালে স্থাপন হয়েছে আলাদা ইউনিট। তবে ডেঙ্গু থেকে বাঁচতে আক্রান্ত হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, চলতি বছর ১০ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৮৬ জন। তাদের মধ্যে মারা গেছে ৪০ জন, যার মধ্যে ২১ জন নারী এবং ৮ জন অন্তঃসত্ত্বা। তাদের গর্ভের শিশুরাও মারা গেছে।

বিজ্ঞাপন