গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন। ঢাকা বিভাগে ৪৩৪ জন, ময়মনসিংহে ৭৬, চট্টগ্রামে ২৬৭, খুলনায় ১৬০, রাজশাহীতে ৮৯, রংপুরে ৭৬, বরিশালে ১৪৭ এবং সিলেটে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত সারাদেশে মোট ৪৮৩ জন ডেঙ্গুতে মারা গেছে। ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া, চলতি বছরে মোট ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং ৪১৩ জনের মৃত্যু হয়েছে।