শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ৪৫৫

ডেঙ্গুতে শুক্রবার ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৪৫৫।

ডেঙ্গুতে একদিনে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ৪৫৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে ১ হাজার ৫৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৪৩, চট্টগ্রামে ২৭৫, খুলনায় ১৬১, ময়মনসিংহে ৮৮, রাজশাহীতে ১০৪, রংপুরে ৪৩ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া, সিলেটে এ সময় কোনো রোগী আক্রান্ত হননি। চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন।

বিজ্ঞাপন