ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ (৬ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ। আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।