বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে দুটি নতুন টিকার পরীক্ষার অনুমোদন দিয়েছে। এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত পাঁচ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সোমবার, ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দল বান্দিবুগিও ধরনের ইবোলা ভাইরাস প্রতিরোধে তৈরি দুটি টিকার পরীক্ষার সুপারিশ করে। সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসাস জানান, গত মাসে শুরু হওয়া একটি পরীক্ষায় এরভেবো টিকা ব্যবহার করা হয়েছে, যা ইবোলার জায়ার ধরনের জন্য অনুমোদিত, কিন্তু বান্দিবুগিও ধরনের জন্য নয়।
আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, বান্দিবুগিও ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৪৪ জন। এ ছাড়া, কেনিয়ায় এ ভাইরাসে ৯ জন আক্রান্ত হয়েছেন এবং দুজন মারা গেছেন। নাইজেরিয়ায় আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে।